বিষ্টি পড়ে

সোহেল রানা আশিক

বিষ্টি পড়ে পুকুর ভরে
ব্যাঙ ডাকে কিনারে,
গোয়াল ঘরে বেঁধে গরু
লুডু খেলে মিনারে।

চতুর দিকে বর্ষা ঘন
অথৈ পানি বিলে,
গুরুম গুরুম ডাকছে দেয়া
কালো;আকাশ-নীলে।