আমার প্রাণের ভাষা
সোহেল রানা আশিক
_
আমার ভাইয়ের জীবন গেল
বাংলা ভাষার তরে,
তীক্ষ্ণ বুলেট ঝরল বুকে
ফিরল না আর ঘরে।
_
ফিরে পেলাম মাতৃভাষা
আমার প্রাণের ভাষা,
বাংলা ভাষায় কথা বলে
মিটাই মনের আশা।
_
বাংলা ভাষার প্রতি আমার
তাইতো গভীর টান,
বাংলা ভাষায় ছড়িয়ে আছে
হাজার লোকের প্রাণ।