তোমায় দেখেছি আমি শারদ প্রাতে,
দেখেছি কাশ বনে হাঁটতে,
দেখেছি পুজোর গন্ধে মেতে উঠতে,
ঢাকের তালে নাচতে।
কিন্তু দুঃখ একটাই-
আমি তোমার নাম জানি না,
তবে তাতে কি আর আসে যায়,
তুমি নিশ্চই লেখা হবে আমার কবিতায়-
যার নাম হবে শারদিয়া।
যদি কোনো দিনও তোমার কথা ভুলে যাই,
মনে করিয়ে দেবে তোমার কথা এই কবিতাই,
এ কবিতা থেকে যাবে চিরকাল আমার ডায়ারির পাতায়,
যা থেকে অমরত্ব পাবে তুমি, আমার অ-নামিকা।
Comments (8)