তুমি আমার ভ্রমণ ,
আর তুমি হলে গন্তব্য ..
তুমি আমার নিয়ন্তা
আর তুমিই ভবিতব্য ।

আমার এই আত্মা
আর এই শরীর আমার ,
আমার কতটা জানি না ,
যতটা ছিল তোমার ।

যতই দিয়েছ আমায়
তুমি ব্যথার পাথার ,
তুমি দিয়েছ তাই
আমার কাছে উপহার ।

আমার আকাশ খোঁজে
তোমার প্রেমের জমি ।
তোমার অভাবই যেন
করে কেবল তুমি তুমি ।