আবীর ছিল রং মেশানো বুঝতে পারিনি,
না চাইলেও রং দিয়েছি,তোমায় ছাড়িনি।
সাদা পোশাক রঙ্গিন হল রঙের আঁচড়ে,
বসন্ত আজ ভাসিয়ে দিল প্রেমের সাগরে।
পূর্ণিমা রাত চাঁদ উঠেছে,চাঁদের গায়ে দাগ,
বাতাসে আজ ছড়িয়ে আছে গন্ধে মেশা ফাগ।
তোমার রঙ্গে-আমার রঙে রঙ্গিন হল মন,
আকাশ জুরে খুশীর হাওয়া সবাই আপনজন।
মন্তব্য (24)