অন্তিম নিঃসঙ্গতা আর রক্তিম আভায়
আমি সূর্য হতে পারি;
শব্দের নিষ্পেষণ আর অন্ধকারের হাতছানিতে
আমি বৃষ্টি হতে পারি;
হাজার জন্ম আর মিলনের অঙ্গীকারেও
আমি ঘাতক হতে পারি;
মৃত্যুর উপত্যকা আর দুঃস্বপ্নে ভরা পৃথিবীতে
আমি সৃষ্টি হতে পারি।
হমম প্রথম লেখায় বাজিমাত। খুব সুন্দর লেখা। আর আপনি লিখতে লিখতে কবি হতে পারেন। বাই দা ওয়ে আপনাকে আসরে সু-স্বাগতম। আশা করি সামনে অনেক সুন্দর সুন্দর লেখা পাবো............
কবি সময়ের বহুরূপী অদম্য স্বত্বার বর্ণনা দিয়েছেন চমৎকার ভাবেই। হাজারো জন্ম আর মিলনের অঙ্গীকারেও ঘাতক হওয়া সত্ত্বা আপার দুঃস্বপ্নের ধরণিতে সৃষ্টি সুখের উল্লাস হতে পারে। নান্দনিক এক আয়োজন।
কিছু বানান ঠিক করে নিন।
নিঃসঙ্গতা > নিসঙ্গতা
রক্তিম> রাক্তিম
জন্ম> জান্ম
অঙ্গীকার> অঙ্গিকার
মন্তব্য (21)