ধুলিকণা পেরিয়ে নতুন সূর্যের চোখে চোখ রেখে
আমিও বলতে চেয়েছি কত কথা।
কিন্তু হয়নি বলা।
কারণ সূর্য যে তেজ মাখা চোখে তাকায়
সেই দিকে তাকালেই আমার ঠোঁটের তৃষ্ণা আরও
বেড়ে যায়।
আরও গ্রাস করতে ইচ্ছা করে
ভয় পাই আমি যে পুড়ে যাব সে আগুনে।
তাই
আর আমি এগিয়ে যাই না।

সভ্য আর অসভ্য
এই দুয়ের মাঝে ফারাক কোথায় আমার হৃদয় ঠিক তা
বুঝতে পারেনি।
তা যুঝতেও পারেনি।
কারণ যে সভ্যতায় তোমরা শিক্ষিত
সে সভ্যতা আমি অস্বীকার করি,
হাঁটি চলি হাসি একাই,
ভাবি যদি পালটাতে পারতাম ধীরে ধীরে আস্তে আস্তে
তা হলে কেমন হতো...
কিন্তু সব কেমন পাল্টে যায়
এই দুনিয়ার চক্রে আজ অভিমুন্যর মতো
আমিও ফেসেছি।
না পারছি অস্বীকার করতে।
না পারছি মোহ ছেড়ে বেড়োতে।
এই অমানবিক উদ্ যাপন করতে শিখেছি
বলেই অসভ্য আর সভ্যকে গুলিয়ে
নতুন জেন এক্স সভ্যতা সৃষ্টি করেছি
মল কালচার, ইয়ো ন্যাকামো, আনন্দ
স্ফূতির আলোয়ান।
হিসাবহীন বেঁচে থাকার রসদ
খুঁজছি।
কিন্তু মানুষ হওয়ার জন্য
অমৃতকথা, জীবনীপাঠ করছি না,
সেকেলে ইতিহাস তা লাল থেকে আরও লাল হচ্ছে
উইপোঁকা বা কীটের খাদ্য আজ
আমার চিন্তা,

আমি তা অসভ্য থেকে আরও নগন্য এক সভ্যতায় পৌছেছি
ভাবছি নতুন গ্রহে তুমিও কি হাত বাড়াবে...