জীবন বহুদিন আগেই ভাসাতে চেয়েছিলাম প্রতিকূলে,
পারিনি মানুষ নিন্দা করে বলে।।


একরাশ হতাশা ছিল, 
জীবনের গলিতে গলিতে শুয়ে আছে ব্যার্থতা,
আর আছে একঘড়ি ব্যস্ততা,
প্রতিদিনের এক গুয়ে ছুটে চলা,
এসবের মাঝেই ছিল তুমি অনেক খানি,

তোমার শূন্য সময়ে সোশাল নেটওয়ার্ক,
আমি আছি তো কিছুটা সেখানে?


বোঝাপড়া হার মানে মরুভূমির নির্জল নিষ্প্রাণতার কাছে,
প্রত্যাখ্যাত শুষ্ক বালু প্রার্থনা করে এক বিন্দু জল,
আমি উট নই যে বেঁচে যাবো,
দুর্বল ভালোবাসা তবুও শীতলতা খোঁজে বারবার,
সতর্ক করে ---- মরুভূমি তুমি অজেয় নও,
সেখানেও ধুলি ঝড় ওরে; শুষ্ক বালুঝড়।।