চলো যাই,চলো যাই মসজিদে।
সারি হয়ে দাড়াই,
দুই পায়ে ভর করে।
ধনী-গরিব পায়ে পা দিয়ে,
এক সাথে যাই মাথা নত করে।
সালাম দিলো যারা,
ভূলে যাও সব দুঃখ বেদনা।
সবার মুখে হাসি,
এই দিনটি নয় রাশি রাশি।
বছরভর দুঃখ কষ্ট ভূলে,
বুকে বুক মিশিয়ে হাসি প্রাণ খুলে।
চলো যাই তোমার আমার বাড়ি,
একটু মিষ্টি মুখ করে আসি।