বধূ আমার রাগ করেছে, অশান্ত তাই
আমার মন।
ভাবছি শুধু, আমার বধূর রাগ ভাঙানোর
প্রয়োজন।
কিন্তু উপায় পাই না খুঁজে, কেমনে বধূর
ভাঙাই রাগ।
বধূর চোখের চোখ রাঙানি,
কাটছে মনে ব্যথার দাগ