আজ মা দিবস,
কত কিছু দেখলাম।
মাকে নিয়ে আজকের মাতামাতি,
দেখে শুধু হাসলাম।
দশ মাস দশদিন,
গর্ভে করেছে ধারণ।
বছরের এই একটি দিনে কি,
করবে মাকে স্মরণ ?
মায়ের মুখের হাসিতে,
যদি একটি হজ্জ হয়,
প্রতিটি দিনে সেই হাসি মুখটি দেখা,
কি সবার কাম্য নয়??
গাধার মত পালন করি,
ঢাক ঢোল পিটিয়ে,
মা মোদের মাথার মনি,
গেঁথে রাখো হৃদয়ে।
যাদের মাঝে মা নেয়,
কবরের পাশে যাও,
আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে,
মায়ের জন্য দোয়া চাও।
মন্তব্য (5)