যে হৃদয়,
তোমাকে দিয়েছি,
দু দিনের জন্য নয়।
বিধাতার কাছে পার্থনা,
সারাটি জীবন যেনো,
তোমারি বুকেতে রয়।

যে হাসিটি,
তোমার থেকে পেয়েছি,
বিবর্ণ হয়ে যাবার নয়।
যিনি সৃষ্টি করেছেন মোদের,
আকাশের বুকের আলোর হাসিটা যেন,
তোমার ঠোঁটেতে লেগে রয়।

তোমার দর্শনে,
বুকেতে যার জন্ম হয়েছে,
তাকে শুধু ভালবাসা কয়,
জীবন মরন বাজিতে দেবো,
শত বাধাতে পিছ-পা না হব,
ভালোবাসা ক্ষয় হবার নয়।

পার্থনা মোর,
প্রভুর দরবারে,
শক্তি দাও মোরে।
যার হৃদয়ে গলিত এই মন,
ভালবাসতে যেন পারি,
তাকে মন প্রান উজাড় করে।