আমরা বাংলাদেশী,
বলতে এখন ঘৃণা লাগছে,
দুবাই এর প্রতিটি জায়গায়,
অপমান আর অপদস্ত হচ্ছে,

আজ আমার এলাকায় ১৫ জন বাংলাদেশীকে,
মারতে মারতে পুলিশ নিয়ে গেল,
অন্য সব দেশের লোক গুলিকে,
স-সম্মানে ছেড়ে দিল।

যে দেশে জন্ম আমার,
সেই দেশের সরকার কার?
এত কষ্টে কাটছে জীবন,
কোথায় ও নাই আম্বেসেডর।

দেশ ছেড়ে বিদেশ এলাম,
অর্থ বিত্ত সবই হারালাম।
প্রবাস জীবনে এত জ্বালা,
দুবাই এসে হারে হারে টের পেলাম।