মা - মাগো,
তুমি কি শুনতে পাও,?
বুক ভরা কষ্ট বয়ে বেড়াচ্ছি,
তোমার বুকে আমার মাথাটা নিয়ে নাও।

ওমা - মাগো,
তুমি কি দেখতে পাও?
বিষণ্ণ চেহেরার মাঝে হাহকারের সুর,
তোমার হাসির ঝলকে দূর করে দাও।

মাগো - মা,
তুমি একটু বলে দাও।
পৃথিবীর মাঝে এতো জ্বালা,
সব দূর করে, কেমন করে জীবন চালাও??

মাগো- ওমা,
একটু  দোয়া করে দাও।
তোমার ফরিয়াদ শুনবে খোদা,
পৃথিবীর মাঝে একটু সুখ এনে দাও।