চলে গেছ বহুদূরে,
মনের আঙ্গিনা ছেড়ে ।
ভুলতে পারিনা আজও,
তোমায় খুব মনে পড়ে।

বাঁধনহারা পাখি তুমি,
ঘুরছ ডানা মেলে।
তোমার স্মৃতিতে বেঁচে আছি,
বুক ভাসে চোখের জ্বলে।

সেই ভুলের মাশুল গুনে,
কাটছে সারা বেলা।
যেখানে থাকনা প্রিয়া,
করোনা প্রেমের অবহেলা।।