ইসলাম ধর্ম অনুসারে তাদের খলিফার সংখ্যা হলো চারজন।প্রথম খলিফার নাম আবু বকর সিদ্দিক। দ্বিতীয় খলিফার নাম উমর। ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সঃ) -এর মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী হলেন হযরত আবু বকর রাঃ। তিনি নবীর পথ অনুসরণ করে কোরআন-হাদিসের আলোকে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কিছু দিন পর তাঁর মৃত্যু হলো।এবার খলিফার দায়িত্ব পেলেন হযরত উমর রাঃ । তিনি আবু বকরের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার দাযিত্ব পালন করে যাচ্ছিলেন।
এক দিনের ঘটনা্ । মদিনার এক সাহাবী উমরকে বললেন- তুমি যত ভলো কাজই করো না কেন আবু বকরের সমান হতে পারবে না কোন দিন। উমর তাঁর কথায় উদগ্রীব হয়ে উঠলেন। তিনি জানতে চাইলেন- কী সেই কাজ যা অতি উত্তম? তখন সেই সাহাবী বললেন-মদিনার ওই রাস্তার গলির ভিতর এক বৃদ্ধ বাস করে। আবু বকর প্রত্যহ নিজ হাতে তার সেবা করত। উমর বললেন, আবু বকরের পথ অনুসরণ করে আমি তার সেবা করব। উমর ওই বৃদ্ধের নিকট গেলেন। তিনি নিজ হাতে রুটি নরম করে বৃদ্দের মুখে তুলে দিলেন। বৃদ্ধ বলল তুমি কে বাবা? তুমি যে আগের জন নও। উমর বললেন , আগের জন মারা গেছেন। তিনি মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর ছিলেন। বৃদ্ধ বলল, আমার মুখে দাঁত নাই। আবু বকর রুটি চিবিয়ে আমার মুখে খাবার ঢেলে দিত। তাই আমি খেতাম। প্রতি দিন ভোর বেলা সে আমার সেৌচের পানি দিয়ে যেত। কোন দিন নিজের পরিচয় টুকু পর্যন্ত দেন নি। অথচ আমি একজন খ্রীষ্টান। আমার তাঁর ধর্ম গ্রহণ করার জন্যো কোন দিন বলেন নি।বৃদ্ধের কথা শুনে উমর রাঃ এই বলে কাদতে লাগলেন হায় আমি কোন দিনই আবু বকরের সমান হতে পালাম না। আবু বকরের আমল আমার আমলের চেয়ে শ্রেষ্ঠ। হায় আমার কী উপায় হবে?
Comments (4)