আজকে খোকা
সাজছে বোকা
পেটে ব্যাথা
ওরে বাবা।
নয়রে ব্যাথা
আসল কথা
দেখবে খেলা
সারা বেলা।
স্কুল ফাঁকি
বড়ই ঝুঁকি
বেতের বাড়ি
উঠবে তাতি।
তাইতো এ ছল
ব্যাথায় কাতর
ব্যাথায় পাব অক্কা
ফাঁকে চার ছক্কা।