বাংলাদেশ আমীন রুহুল · কবিতা · 2020-01-15 · 851 ভিউ সাত নদী তের বিল ঝিলমিল ঝিলমিল সাদা মাছ রাজহাঁস বিলে জলে তার বাস কাশবনে সাদা ফুল নদী বহে কুলকুল মাছরাঙা গাঙচিল দাঁড়কাক সোনাচিল মলা ঢেলা জিয়া পুঁটি নদী জলে লুটোপুটি এই দেশ সেই দেশ মায়াজালে নেই শেষ এই দেশ সেই দেশ রূপে রূপে আহা বেশ। 15/01/2017 শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)