যদি জানতাম
তুমি পদ্মপাতার শিশিরের ন্যায় ক্ষণস্থায়ী
সূর্যের আলোতে বিলিন
তবে কি আর এমন ভূল করতাম
যদি জানতাম
তুমি রাতের আঁধারের ন্যায় অস্পৃশ্য
ছোয়া যায় না শুধু অনুভবে
তবে কি আর অযথা সময়ের কাজ অসময়ে করতাম
যদি জানতাম
তুমি অস্তমিত সূর্যের ন্যায় তাপহীন
তবে তোমাতে আর এত ভরসা করতাম
Comments (4)