আমরা আনন্দের সাথে তারুণ্যের প্রথম "সেরা তিন" প্রতিযোগিতার ঘোষনা করছি। সেপ্টেম্বর মাসব্যপী সদস্যদের ব্লগ ও মন্তব্যের উপর ভিত্তি করে নিচের তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। সেরা তিন-এর ফলাফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। বিজয়ীদের নাম তারুণ্যের প্রতি পাতায় অক্টোবর মাসব্যপী দেখানো হবে।


সেরা ব্লগার

সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি যারা ব্লগ প্রকাশ করবেন, তাদের প্রথম দশজনের মধ্য থেকে লেখার মান ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে তিনজনকে সেরা ব্লগার ঘোষনা করা হবে।

সেরা মন্তব্যকারী

সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি যারা অন্যের ব্লগে মন্তব্য করবেন, তাদের প্রথম দশজনের মধ্য থেকে মন্তব্যের বিষয়বস্তু ও ব্লগের সাথে মন্তব্যের সম্পৃক্ততার উপর ভিত্তি করে তিনজনকে সেরা মন্তব্যকারী ঘোষনা করা হবে। তবে যারা সবার ব্লগেই একইরকম গতানুগতিক মন্তব্য করবেন, তাদের এই হিসাব থেকে বাদ দেয়া হবে।

সেরা মন্তব্যগ্রহীতা

সেপ্টেম্বর মাসে যারা তাদের ব্লগে অন্য সদস্যদের সবচেয়ে বেশি মন্তব্য পাবে, তাদের প্রথম দশজন থেকে মন্তব্যের বিষয়বস্তু ও ব্লগের সাথে মন্তব্যের সম্পৃক্ততার উপর ভিত্তি করে তিনজনকে সেরা মন্তব্যগ্রহীতা ঘোষনা করা হবে। এক্ষেত্রেও অন্যদের গতানুগতিক মন্তব্যগুলো হিসাব থেকে বাদ দেয়া হবে।




এছাড়া তিন বিভাগের মোট নয়জন বিজয়ী থেকে তাদের ব্লগ, মন্তব্য ইত্যাদি সার্বিক বিবেচনায় তিনজনকে "সেরা তিন" ঘোষনা করা হবে। এবং এই সেরা তিনের কাছে পুরস্কার হিসাবে তিনটি গল্পের বই ডাকযোগে পাঠানো হবে।


(উপরে উল্লেখিত নিয়মের উপর ভিত্ত করে নিরপেক্ষভাবে তারুণ্য কর্তৃপক্ষ প্রতি বিভাগের বিজয়ী নির্বাচন করবে। এবং এক্ষেত্রে তারুণ্য কর্তৃপক্ষের হিসাবকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।)