- একজন সদস্য গল্প বিভাগে একটি এবং প্রবন্ধ বিভাগে একটি করে লেখা জমা দিতে পারবে প্রতিযোগীতার জন্য।
- লেখা জমা দেয়ার মেয়াদ আজ থেকে নিয়ে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত।
- লেখার বিষয়বস্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পটভূমি এবং যুদ্ধপরবর্তী অবস্থার উপর হতে হবে।
- লেখায় অন্যান্য উৎস থেকে নেয়া তথ্য ব্যবহার করা হলে তার যথাযথ রেফারেন্স উল্লেখ করতে হবে।
- লেখাটি ইতিপূর্বে অন্য কোথাও প্রকাশিত হতে পারবে না।
- লেখার একেবারে নিচে "হৃদয়ে একাত্তর" উল্লেখ থাকতে হবে।
ডিসেম্বরের ১০ তারিখের পর জমা দেয়া প্রতিটি লেখা তারুণ্যের এডমিন ও মডারেটর কর্তৃক যাঁচাই করা হবে এবং লেখার বিষয়বস্তু, উপস্থাপনা ও বানানের উপর ভিত্তি করে ১ থেকে ১০ এর মধ্যে পয়েন্ট দেয়া হবে। সবার দেয়া পয়েন্টের গড়ের উপর ভিত্তি করে প্রতিযোগীতার সেরা গল্প ও প্রবন্ধ নির্ধারণ করা হবে। পরবর্তী ১৬ই ডিসেম্বর থেকে নিয়ে পুরো ডিসেম্বর মাস সেরা গল্প ও প্রবন্ধ তারুণ্যের মূল পাতায় স্টিকি করে রাখা হবে।
মন্তব্য (25)