কে তুমি, হিন্দু না মুসলিম
নাকি বৌদ্ধ-ইহুদী-খ্রিস্টান ?

লেখক ।

এটা আবার কোন ধর্ম ?
আগে ত শুনি নাই এই ধর্মের নাম !

এটা মানুষ ধর্ম,
যার প্রতিটি পরতে পরতে বাস করে বিবেক ।

আচ্ছা, আচ্ছা বেশ
কিন্তু তুমি নারী না পুরুষ ?

লেখক;
লেখকদের জাত-পাত নেই
তাদের লিঙ্গ বৈষম্য নেই;
আমাদের পরিচয়
আমারা মানুষ,লেখক ।