অতঃপর তোর কাছেই ফেরা হল
তোর কোমল বক্ষে মুখ গুজে
কইলাম কষ্টের কথা,তুই
শীতলতার পরশ বুলিয়ে আরও গভীরে নিলি
যতোটা গভীরে কেবল আপনকেই নেয়া যায়;
এরপর-বৃষ্টি নামে,
ছুঁয়ে দেয় তোর দেহ-মন-অন্তরাত্মা,আমারও
পুলক খেলে যায় গোটা শরীরে
বৃষ্টির জল ধুয়ে-মূছে দেয় সকল কষ্টের জঞ্জাল
পাপ,তাপ মুক্ত হলেম তুই-আমি
আবারও আমরা দু’জন এক সাথে
এক পথে হাটি,কথা কই।