<3শিমুল শুভ্র

মানব ছবির চন্দ্রাবতী,সিঁদুর পড়লো ললাটে,
রূপ দেখে তার,সাঁঝে বেলা,সূর্যি মামা
ফোকলা হাসে,দাঁতের আলটে ।।

রঙের খেলা প্রাণের মেলা আঁকি হাসির ঝলকে
চাঁদ হিংসায় মরে আড়াল থেকে,বোবার স্বরে,
কেঁদে ভাসায় জলধারা চোখের আলোতে ।

মায়ারথে তার ভীষন মায়া,আঁখির বারেন্দায়,
নির্মল ভ্রমর পলক কাটে ইশারায়,চুপিচুপি
পরশ তরঙ্গে ভেসে যেতে মোহনায় ।

লাবণ্য তার কোমল ঠোঁটে,অহরহ পিপাসু জল,
চুষে বাড়ায়,তীব্র তপ্ত দীপ্ত হাসি গহন নেশায়,
অর্ধনিশীথে নিভৃতে সুখের দীপ জ্বালি চিত্ত পলপল।

রচনাকাল
১৯।০৩।২০১৪
ইউ এ ই।