সুস্থ করে দাও আমার জননী কে প্রভু
- <3শিমুল শুভ্র
হে সর্বসহা জননী মৃন্ময়ী অন্তর টা আজ বড্ড জ্বলছে
তুষের আগুনের মত গুমড়ে গুমড়ে লেলিহান শিখা দগ্ধ,
কাল রাত্রে কিছু টা সময় দিয়েছিল মুঠোফোনে,
কষ্টের যন্ত্রণায় তুমি কথা বলতে পারছো না,
আর সেই যন্ত্রণা আমায় বিষ পোঁড়ার মত
বিষাদতার ছোবলে নীল হয়ে যাচ্ছে অন্তরখানি।
মাগো আমায় তুমি ক্ষমা করে দিও তোমার এই
প্রবাসী ছেলে তোমার কষ্টে ভীষন ব্যথিত বৈকি,
টেলিফোনের সান্তনা বিনা কিছুই করতে পারছিনা।
মাগো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো,
তোমার এমন নিদারুণ কষ্ট আমার যে আর সহ্য হচ্ছে না।
হে প্রভু আমার,মাকে একটু শান্তি দাও বিনিময়ে
আমার সুস্থতা কেড়ে নিয়ে তাঁর কষ্ট গুলো আমায়
সঁপে দাও আমি বিন্দু মাত্র না' করবো না ।
তবু ও মাকে একটু সুস্থ করে দাও
করজোড়ে অনুনয় প্রভু তোমার চরণে।
রচনাকাল
২০।০৩।২০১৪
ইঊ এ ই
Comments (14)