সম্পর্ক ঘন নীল সমুদ্রের মত। তার যত গভীরে ডুব দেবে ততই রত্ন সঞ্চয় করবে। আমার মনে হয় নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি সম্পর্ক ছু্ঁয়ে বেরিয়ে আসা জীবন নয়। সব সম্পর্কের মধ্যেই খারাপ-ভালো দুটো দিকই আছে। কিন্তু যে মানুষ সম্পর্কের খারাপটাকে মেনে নিতে পারে না, সে কখনই সম্পর্কের ভাল, সুন্দর দিকটাও উপভোগ করতে পারে না।
যে সম্পর্ক সময়ের সঙ্গে পাল্টে যায় সে সম্পর্ক না থাকাই ভালো। আমি দেখেছি ভালো সময়ের ভালো সম্পর্ক খারাপ সময় কতটা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু খারাপ সময়ে গড়ে ওঠা সম্পর্ক সবচেয়ে ভালো আর মজবুত হয়। ২০০৪-এর সেপ্টেম্বর থেকে ২০০৬-এর জানুয়ারি- এই সময়ের মধ্যে যে সম্পর্ক গুলো আমার সাথে গড়ে উঠেছে, সেগুলো আমার সারা জীবনের সঞ্চয়। জীবনে সম্পর্ক দরকার। কিন্তু সম্পর্কই জীবন নয়।
সম্পর্ক খারাপ-ভালো সেটা অন্য কথা। কিন্তু তার জন্য সম্বোধন নষ্ট হয়ে যায় না। ভাল সময়ের মা কিন্তু খারাপ সময়ে মা-ই থাকে। তেমনই বাবা, বোন, মামা, মামি, দিদা, স্বামী ইত্যাদি তথাকথিত ঘনিষ্ট সম্পর্কের সম্বোধন কিন্তু পাল্টে যায় না।
Comments (6)