এ জগতের অনেক শতাব্দী কেটে গেছে।না না অনেক সহস্রাব্দ কেটেছে।এর মধ্যে পৃথিবীতে অনেক ভাল কিছু হয়েছে আবার অনেক খারাপ কিছু হয়েছে।
আমরা সব খবর জানিনা।কিন্তু যা কিছু ভাল হয়েছে তার সিংহভাগ ভালোর কৃতিত্ব দাবী করতে পারেন তরুণেরা।এক ঝলক নতুন বাতাসের মতন তাদের অস্তিত্ব ও ক্রিয়াশীলতা অনেক কুসংস্কার, সামাজিক স্থবিরতা, ভণ্ডামি দূর করেছে।আজ আবারও সময় এসেছে- পৃথিবীর জঞ্জাল দূর করে নতুন শান্তির ও আনন্দের পরিবেশ গড়ে তোলার।জয় তরুণের জয়।জয় নব অভ্যূদয়।জয় তারুণ্য।জয় সংযত সংহত শক্তির জয়।সকলের ভালো হোক।সত্য ,ন্যায় প্রতিষ্ঠিত হোক।অসত্য ও অধর্ম ,অমানবিকতা দূরে যাক।
মন্তব্য (1)