পাথর ও মানুষ

আকাশ অঙ্কুর

বিষন্ন মনে রেললাইনে একটি দুপুর কাটানোর পর,
মনে হলো রেললাইনের ময়লা জড়ানো কালো পাথরটা আমার খুব আপন।
তাকে ছুতেই সে বলে উঠলো আমি মানুষের চেয়ে পবিত্র,
তুমি মনের ময়লা ধুয়ে আসো আনন্দ জ্যোৎস্না সাগরে।
অত:পর ঘুম ভেঙ্গে দেখি,
আমি আর পাথর হাজার যোজন দূরে।