যখন তুমি হাসলে
আমার আকাশ আলোয় জ্বল্ল
যখন তুমি হাসলে
আমার হৃদয় কেমন করল
কেমন করে আকাশ বাতাস
শান্ত হয়ে শুনলো
যখন তুমি হাসলে
তোমার হাসির বীণা বাজল
যখন তুমি হাসলে
তখন আকাশ তারায় ভরল।
চাঁদের হাসি চাঁদের আলোয়
আঁধার দূর করলো।
যখন তুমি হাসলে
তোমার চাঁদ মাখা মুখ
শরৎকাশের নরম সুখ
হিমেল হওয়া থরথরিয়ে কাপল।
আমার ভালবাসার নদী
ঢেউ জাগিয়ে তুললো।
যখন তুমি হাসলে।
যখন তুমি হাসলে
আমার হৃদয় নদীর
ঘোলা জলে দু’টি চরা ডুবল
সবুজ ঘাসের কেশে কেশে
পলিমাটি জমল।
যখন তুমি হাসলে
তোমার লাল শাড়ীটি উড়ল
হলুদ পাতা পড়ল
যেন বসন্ত রং ছুঢ়ল।
মন্তব্য (7)