একটি নারীর ভালবাসা পাব বলে
             হাজার নারীর চোখে রাখি চোখ।
কারো চোখে দেখি মায়াবীলতা,
কারো চোখে দেখি ঘৃণা,
কিছু চোখ অজানা
নরেতে নারীতে ভালবাসাবাসি
              চিরটা জীবন ভালবাসাতেই হোক।