না, তোমাকে আমি চিনি না
তবু কেন যেন মনে হয় চেনা চেনা।
কখনো তোমাকে দেখিনি আমি,
হয়নিত কখনো তোমাকে জানা,
তবু কেন যেন মনে হয় চেনা জানা।
অপলক চেয়ে দেখি তোমাকে
মনে হয় এই বুঝি চেন তুমি আমাকে।
তোমার কেশ, কালো আঁখি, ওষ্ঠ-অধর, চিবুক, বুক
হস্ত, উদর, নিতম্ব, উরু খোলা দুটি রাঙা চরণ
এক পলকে দেখি সব কেড়ে নিয়ে যত সুখ।
তবু হয়নি তো কখনো কিছু বলা অথবা শুনা
হয়নি তো চেনা জানা, তবু লাগে চেনা চেনা,
রয়ে গেলে তবু তুমি অচেনা, অজানা।
Comments (14)