না, থাক, আমাকে আর ভালবেসনা
আর তুমি কাছে এস না।
তোমার নরম বুকে জড়িওনা আর।

আমি ভাবি এই ঢের হল বেশি,
তোমাতে আমাতে ভালবাসাবাসি।

কত কিছুই তো হল পাওয়া
থাক না এখন ও সব দেওয়া নেওয়া।
অপুর্ণ থাক কিছু কিছু
কি হবে বল ভেবে আগু পিছু?

আমি তো ভাবি এই ঢের হল বেশি
তোমাতে আমাতে ভালবাসাবাসি।

না, থাক আমাকে আর কথা দিও না।
আমাকে ও কথা দিতে বলনা
মুছে ফেলনা ও গালের রাঙা চুম্বন
কেন করবে বল মিথ্যে স্মরণ?

বিনা দোষে ভেবেছি অনেক কিছু
সন্দেহের বেড়াজালে হেটেছি পিছু পিছু
তাই বলি এভাবে তো চলে না,
প্রেম তো কখনো ছলনাতে জ্বলে না।
প্রেমের দামে প্রেম হয় বেচাকেনা
বাকির কারবারিতে নয়তো লেনাদেনা।

তাই বলি আর ভালবেসনা
অমন করে চোখে চোখ রেখনা
আমি ভাবি, এই হল ঢের বেশি-
তোমাতে আমাতে ভালবাসাবাসি।