ভালো কিছু ভাবতে পারো
লিখতে কি পারো -
যে ভাবনাগুলো আমি ভাবি
যে ভাবনা শুধু আমার একার
তা নিয়ে লিখতে তো পারো।
কি আর লিখবে...
তোমরা ছেলেরা শারীরিক প্রেম, বিয়ে ছাড়া
কিছু বোঝনি, বুঝবেও না।
যে উত্তরণের পথ আমি খুঁজছি,
যে কুয়াশা কাটিয়ে মেঘবৃষ্টি ছুঁতে চাই
তা তো কবেই মিলিয়ে গেছে মেঘবালিকাদের কাছে।
ঐ যে পথ চলতে চলতে নতুন নতুন অজানা ফুল
ওটাই আমার চাই।
ও হে পুরুষ এনে দিতে পারবে আমায়...
রক্তকরবী.. আমি গুজব খোপায়।
এনে দিতে পারবে পদ্মপাতার শিশিরবিন্দু
আর রাজহংসের মতো শেখাতে পারবে
জলমিশ্রিত দুধ থেকে শুধু দুধ কি করে খায়..
শোনাতে পারবে আমায় বিদ্রোহী কবিতাটা
আমি তো তোমার ভিতর বিদ্রোহ দেখতে চাই...
শুধু নিজেকে মরদ বললেই
কেও সমাজে রিফর্ম করতে পারে না।
আমি যখন নিশব্দে কাঁদি তুমি বুঝতে পারো,
সান্তনা না দিয়ে মন ভোলানা গান শোনাতে পারবে...
শোনাতে পারবে আমায় গাঙচিল, দুই শালিখের ডাক
যে ডাক আমার মাথার যন্ত্রণা দূর করবে
ধীরে ধীরে...
আমি যেমন, ঠিক তেমন করে মানাতে পারবে
মানিয়ে নিতে পারবে আমার আমিত্বকে
হাসছো.... হাসো
জানি মিনসে, তোমরা পারবে না নারীর মর্যাদা দিতে
কারণ তোমরা পুরুষশাসিত জীবিকাতেই মত্ত
তবু আমার বাবা তো
এমন নয়, আমায় বুঝতে পারে
ছুঁতে পারে মনের গভীরের অন্তস্থল..
তাহলে বাবা কি করে পেরেছে
আমি তো চাই এমন কিছু স্পার্ক
যা পুরুষ তোমাদের মধ্যে পাচ্ছি না
আসলে মনের অন্তস্থলটিকে তোমরা দেখছ না
ভাবছই না, নারীর কতটা সম্মান প্রয়োজন।
এক উত্সাহ ভরা চোখে ছুঁতে চাইছো আমায়
এভাবে কি সত্যই পাওয়া যায় কিছু...
যায় না
তাহলে পাল্টাও
বাংলা ও বাঙালির আদিমতাকে চিন্তে শেখো
গাইতে শেখো নতুন দিনের গান
শুধু আমার জন্য নয়
শত শত নারীর জন্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।