এমন যদি হতো
আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন
পালাই বহুদুরে ... ক্লান্ত ভবঘুরে
ফিরবো ঘরে; কোথায় এমন ঘর?
বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর!
হঠাৎ ফিরে দেখি ... নিজের মুখোমুখি
শূন্য ভীষণ ... শূন্য মনে হয়।
কি আর এমন হবে ... কে পেয়েছে কবে...
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।
বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর!
এলবামঃ অতল জলের গান
মন্তব্য (11)