আমি নাহয় দুঃখ নিয়েই বাঁচি নাবিক · কবিতা · 2014-08-22 · 816 ভিউ আমি নাহয় দুঃখ নিয়েই বাঁচি... তুই সুখে থাক,তোর পৃথিবী আলোয় ভরে যাক, আমি নাহয় আঁধারেই ডুবে থাকি| তোর স্বপ্নগুলো সত্যি হয়ে যাক, তুই চিরদিন উৎসবে মেতে থাক| তোর উঠোনে খেলে যাক লক্ষ তারার হাসি, আমি নাহয় চিরটাকাল চোখের জলেই ভাসি| শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)