ভালোবাসার কোন দিন নেই।
অথচ সেই নারী একদিন বলেছিল,
কোন এক বসন্তের দ্বিতীয় প্রহরে এসো
উত্তপ্ত আর নিঃশেষ হবে
আমার নিঃসারিত উত্তাপে।
সদ্য প্রস্ফুটিত পুষ্পের নির্যাস আর
কাঁচা মাংসের ঘ্রাণে
তুমি ভস্ম হবে সেই দ্বিপ্রহরে।
আমার চুম্বনের পূর্ণতায়
আর সবুজ কচি পাতার রঙে
তোমার তন্দ্রা জাগবে।
ভালোবাসার কোন দিন নেই।
অথচ সেই নারী একদিন বলেছিল,
কোন এক বসন্তের দ্বিতীয় প্রহরে এসো।
http://banglarkobita.com/poem/view/3150