:অ-ফিরা:
-সামিন শুভ
ফিরতে আমি চাইরে খুব
ফেরা কি সহজ এত;
যতই ভাবি ফিরবো এবার
যাই হারিয়ে ততো।
তোর চিন্তায় আগুন
বুকে, তিব্র দাবানল,
সুযোগ পেয়েও যায়না ফেরা
আমি বড়ই অচল।
এক মূহুর্তেই কাছে তুই
মূহুর্ত্বেই খুব দূর,
ভালোবাসার হয়না সকাল
আটকে আছে ভোর।
চোখের কোনে ক্ষত কেমন
হৃদয় রাঙা শ্বশান,
বোক ভেঙে দু'ভাগ
কেমন নিষ্ঠুরতার বাণ।
কি আছে আর আজ!
যে ফিরবো তোর পাশে,
হয়তো একদিন পাবো ফেরা!
বিভৎস্য আমার লাশে ।।
★★★
মন্তব্য (6)