তুমি বললে
বসন্তে এসেছে দ্বারে
পুলকে জেগেছে প্রাণ
আমি দেখি
শিমুলের রঙ লেগেছে গালে
দু-ঠোটে শাল্মলী-রাঙা হাসি
বাসন্তী সাজে নাচিছে
প্রিয়ার মন।

ঝরা পাতায়
বাজিছে মর্মর ধ্বনি
একি! পুলকিত-দীপ্ত
শিহরিত আকাশ
আহা!
এ কোন আবেশ
ফুল-ফল-পাতায়
করিছে বিভাস।

দুয়ারে এসে
কড়া নাড়িছে, পলাশ ছোঁয়া
দখিনা বাতাস
গাছে গাছে দুলিছে
সজনে ডাটা, আম্র-মুকুলে
শোভিত চৌ-পাশ
সখা-সখিদের
ব্যাকুলিত হৃদয়, অন্তর-তলের
আবেগী প্রকাশ।

হে ফাল্গুন
তুমি বসন্ত ডাকিলে
মহা-আন্দোলিত করে
আলোড়ন তুলে।

ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০২/২০১৬