অন্তরে তালা ছিলনা কখনই
একান্ত নিজের মত পূর্ণ-বরণে
অবারিত ছিল দুয়ার
তুমি দেখলে দুয়ার বন্ধ
কড়া নেড়ে দেখলেনা কভু
কিছু চাওয়ার, কিছু না পাওয়ার
একরাশ ব্যর্থতার অভিযোগ
কখন যে সীমানা অাঁকলে
বুকের নদীতে উথাল-পাথাল ঢেউ
অতঃপর স্থির সবকিছ‍ু .....
নিদারুন কষ্টগুলো জমা রাখি একপাশে
যাতে স্পর্শ না করে অন্তর
কারণ সব ব্যথা, সব পরাজয়
শুধুই আমার।

ফিরোজ, দিলকুশা, ০৪/০২/২০১৬