নীল নীল আলোয় পৃথিবী
আপন লাগে ;
কোনো এক বায়বীয় সকাল
তোমার জন্য শুভেচ্ছা হবে বলে
আজো রাতে খুশি মনে ঘুমোও।  

আমার সমস্ত শরীর
তোমার জীবনের পাশে শুইয়ে দিলাম ;
ইচ্ছে হলে তোমার মনকে
আমার শরীরে পড়িয়ে দিও।