বুকে রয়েছে জমা,
জমাট কবিতার ছন্দ গুলো,
স্মৃতিতে অস্পষ্ট হয়ে উঠে কবিতার পংক্তি।
মাকড়শার জালের মতো,
জড়িয়ে রয়েছে অব্যক্ত কথার বাষ্প।
কিছুতেই স্থির নয় আজ এই মন,
সর্বাঙ্গে অস্থিরতার মৃদু কম্পন।
কিছু লিখতে চাই,
কিছু লেখা আসে আবেগে,
কিন্তু কিছুই ভেসে উঠে না লেখনীতে।
এক অস্বস্তিকর গুমোট হাওয়ায়,
আমি বিচলিত হৃদয়ে স্তব্ধ।
কিছুতেই স্বাভাবিকতা আসে না,
নিঃসঙ্গতা ঘিরে রয়েছে চারদিকে।
মন্তব্য (14)