ভাল নেইতো সব ভাল নেই,
মনের উপর তো জোর করতে নেই।
মন চাইলে তো সব যায় না দেওয়া,
মনে ধরলেই তো কাউকে হয়না পাওয়া।
মন রাখতে হয় মনের মিলে,
যে সদা চলবে মনেকে ঘিরে।
মন কি যে চায় তা কেউ নাজানে,
মনের চলন সর্বদা সবখানেতে।
মন খুশি তো সব খুশি,
মন ক্ষুধা নিবারণ দিবানিশি।
সর্বদা শত খাটাখাটনি,
করতে সবাই মনকে রাজি।
মন যে কোথায় কেহ না জানি,
তবু সকলে মনকে খুঁজি।
মন ভাল নেইতো কিছু ভাল নেই,
মন খোশতো দুনিয়া খুশি।
চলে সদা মনের তাবেদারী,
যায় না করা কোন খবরদারি।
মন ভেঙেছে তো লয়না জোড়া,
যতই দাও না উপটৌকন হাতি ঘোড়া।
চলতে হয় রেখে মনকে বিনয়ে,
তবেই আসে শান্তি এই ধরা ধামে।
করলে কভু লুকোচুরি,
মন দেবে না তোমায় স্বস্তি।
মনকে রাখো সদা সজীব,
মনের দ্বারাই আমরা শ্রেষ্ঠ জীব।
যে পেরেছে মনকে বশে আনতে,
সেই জিতেছে জীবন প্রাণে।
মনের ঘোড়ার লাগাম ছেড়া,
দিতে হবে তাকে শক্ত বেড়া।
করতে পারলে মনের খোঁজ,
মন ভাঙবে না তোমার রোজ।
মনকে তোমার আয়ত্তে রাখো,
সফল তুমি হবে জেনো।
দিওনা চলতে মনকে আপনে,
চালিও মন সদা তোমার মতে।
তবেই তুমি হতে পারবে,
সত্যিকারের মানুষ হতে।
মন্তব্য (8)