নেই কোন ভাষা আজ কিছু লেখার,
নেই কোন ভাবনা আজ কিছু ভাবার।
নেই কোন ইচ্ছা আজ পূরণ করার,
নেই কোন স্মৃতি আজ মনে রাখার।
কেন ভাষা গুলো হারিয়ে গেল,
কেন ভাবনারা এলোমেলো।
কেন ইচ্ছেরা উড়ে গেল,
কেন সব স্মৃতি মুছে গেল।
হঠাৎ কেন এমন হচ্ছে,
কেন আমি দূরে সড়ে যাচ্ছি।
কেন আমি পালাতে চাইছি,
কেন আমি হারিয়ে যাচ্ছি।
আমার তো ছিলো ভাষা,
ছিল কবিতার মায়া।
আমার তো ছিল কিছু ভাবনা,
আমার তো ছিল কিছু ইচ্ছা।
ছিল ইচ্ছা পূরনের তৃষ্ণা,
কেন জীবনকে লাগে বিতৃষ্ণা।
আমার তো আছে কিছু স্মৃতি,
আছে স্মৃতির সুদূর বিস্তৃতি।
হঠাৎ এ কোন ঝড়ে,
সব ভেঙে গেলো পড়ে।
হঠাৎ কেন সব লন্ডভন্ড,
হলো জীবনের সব কিছু পন্ড।
কেন আজ আমি আশা হারা,
কিসে করেছে আমাকে তাড়া।
বিষন্নতায় মন আমার ঝাজরা,
কি যেন মনে নাড়ছে কড়া।
কিছুতেই পাচ্ছি না খুঁজে,
জীবনের আছে কি কোন মানে।
হঠাৎ বিরহ কেন হৃদয় মাঝে,
সব কিছু কেন বিষাদ লাগে
Comments (21)