আমি মুসলিম বলে আমি ঘৃণিত,
আমি মুসলিম বলে আজ অবহেলিত।
আমি মুসলিম বলে আমি সন্ত্রাস,
আমি মুসলিম বলে কর ফায়ার ব্রাশ।

মুসলিম কেন ওকে ধরো,
মুসলিম কেন ওকে মারো,
মুসলিম কেন ওকে জেলে পুর,
মুসলিম কেন ওকে ছুড়ে ফেল।

তুমি মুসলিম তাই নেই অধিকার,
তুমি মুসলিম তাই নেই বিচার।
তুমি মুসলিম তাই কর অপরাধ স্বীকার,
তুমি মুসলিম তাই তোমার উপর এত অত্যাচার।

জ্বালিয়ে পুড়িয়ে কর ছাড়খার,
মুসলিমের পবিত্র আল কোরআন।
যত পার কর ব্যঙ্গ,
মহান মানব মুহাম্মদের পবিত্র স্বত্ত্বার।

ওরা নিচে পড়ে থাক কারণ ওরা মুসলিম।
ওদের লাশের উপর কর ঊল্লাস কারণ ওরা মুসলিম।
কেউ দেবেনা ওদের খাবার কারণ ওরা মুসলিম।
কেউ বাড়াবে না সাহায্যের হাত কারণ ওরা মুসলিম।

আজ মুসলিমরা পদে পদে লাঞ্চিত,
আজ মুসলিমরা হেলায় পরিণত।
আজ মুসলিমরা রক্তে রঞ্জিত,
আজ মুসলিমরা ষড়যন্ত্রে পতিত।
26-05-2013