এ যেন এক নির্মম মৃত্যু তোমার চোখের খুব গভীরে,
যেমনি করে মৃত বুলেট ভেদ করে যায় অপরাধীর শরীর।
হতাশার নিঃশ্বাস ফেলে তবুও পথ চলি আমি সোডিয়াম সন্ধ্যায়!
নিথর দেহ নিয়ে ক্লান্ত আমি তোমার খোঁজে।
লাল লাল চোখ নিয়ে পুরোনো স্মৃতির পাতায় বিষাদ জমাচ্ছি ক্রমশ!
কাটছে না তবুও এ মনের নির্বাক কষ্টগুলো।
মন্তব্য (6)