বানেভাসা মানুষের গল্প
আসছে পানি উজান থেকে
যাচ্ছে সবই ভেসে,
কান্নাকাটির বইছে মাতম
সোনার বাংলাদেশে।
কারো আশ্রয় ঘরের চালে
কেউ বা গাছের পরে
কেউবা রাঁধছে কলার ভেলায়
জল টলমল ঘরে।
বাঁচার জন্য ফিরছে খুঁজে
একটু উঁচু ঠাই
কার জায়গা কে বা মালিক
খুঁজার সময় নাই।
জীবন বাঁতে ব্যস্ত সবাই
খুঁজছে একটু ঠাই
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান
জাত ভেদাভেদ নাই।
ক্ষুধার জ্বলায় আহাজারী
ছোট্ট শিশু করে
চালের দানা নেই ঘরেতে
বোঝায় কেমন করে।
অনাহারে ভুগছে মানুষ
একটু খাবার পেলে
হাপুস-হুপুস খাবার খাচ্ছে
লজ্জা-শরম ফেলে।
মরছে মানুষ মরছে শিশু
হাস মুরগী গরু-ছাগল
কেউ বা খাচ্ছে হাবুডুবু
কেউ শোকে হচ্ছে পাগল ।
শ্মশান, কবর বানের জলে
সবই একাকার
লাশগুলো সব যাচ্ছে ভেসে
হচ্ছে না সৎকার।
কঠিন বাস্তব সামাল দিচ্ছে
বানবাসি বোন ভাই
এমন বাস্তব বাপের জন্মে
আমার দেখা নাই।
১৭/৮/২০১৭
মন্তব্য (17)