একটি কবিতার জন্য
আমায় একটা কবিতা দেবে কেউ,
যে কবিতায় হৃদয় কাঁপে
বুকে ওঠে উথাল পাথাল ঢেউ।
যে কবিতায় আগুন জ্বালায়
মনে ধরায় ধুন
সেই কবিতাই অস্ত্র হয়ে
আমায় করুক খুন।
দাওনা আমায় সেই কবিতা
জুড়াই আমার প্রাণ
সেই কবিতা হবে আমার
দুঃখ সুখের গান।
এই কবিতা তবে যেন
সেই কবিতা হয়
এই কবিতার স্লোগানে
বিশ্ব হবে জয়।
মন্তব্য (8)