এ তুমি কি সেই তুমি
অনেক বদলে গেছ নিঝুম
আমি যে তোমাকে চিনতাম একি সেই তুমি?
যে তুমি স্মকিং ঘৃণা করতে যে ঠোঁট
একটি ঠোঁটের স্পর্শেই ছিলো ব্যকুল
যে আঁখি একটি মুখের জন্য ছিল তৃষ্ণার্ত
একটি হাসির নেশায় ছিলো নেশাতুর
সেই ডালিম রাঙা ঠোঁট এখন
ক্ষণে ক্ষণেই চেপে ধরেছে জ্বলন্ত সিগারেট।
ওই চাতক চোখ খুঁজে ফেরে নর্তকি দেহ
কি দোষে, তুমি এত নিষ্ঠুর হলে?
সে তো তোমাকেই সপেছিল তার সরল মন।
তবু কিসের নেশায়, তোমার এই অধপনত?
কেন তুমি এত বদলে গেলে?
তুমি কি ভুলে গেলে সেই সব স্মৃতিময় দিন।
তোমার কি মনে পড়েনা
কত পূর্ণিমায় নিশি জেগেছি দেখেছি মায়াবী চাঁদ
হেঁটেছি দু’জন পাশাপাশি হাতে রেখে দুটি হাত
স্বপ্নের কোলে মাথা রেখে হারিয়ে যেতাম
বিম্বিসার অমরাবতীর দেশে।
ওই আকাশ থেকে কুড়িয়ে এনে তারার ফুল
মালা গেঁথে পরিয়ে দিতে খোঁপায়
সাগত হতে নীল এনে টিপ পতারে কপালে
অথচ সেই তুমি আজ ...
তোমার চোখে আজ চোখ রাখতে বড় ভয় হয় নিঝুম
তোমার ওই নেশাতুর চোখে এ কিসের ইঙ্গিত।
তুমি আজ যে পথের পথিক সে পঠিক নয়
ভ্রান্ত পথের পথিক কেন হলে তুমি?
ফিরে এসো ফিরে এসো ফিরে এসো
ওই আঁধারের জগৎ ছেড়ে সোলানি আলোয়।
৪ জানুয়ারি ২০১৬
মন্তব্য (14)