মেয়েটিকে সেই প্রথম দেখেছি ট্রেনের কামরায়
ছেলেটির সাথে মেয়েটির প্রথম ট্রেনেই পরিচয়।
জানালা দিয়ে দেখছিল সে প্রকৃতির মায়া রূপ
ছেলেটিকে দেখি একাকী সিটে বসে আছে নিশ্চুপ।
বইয়ের পাতায় ডুবিয়ে নয়ন খুঁজছে মেয়েটি পোকা
ছেলেটি যেন কিছুই বোঝেনা অবুঝ ছোট্ট খোকা।
ইচ্ছে করেই পাড়িয়ে দিলো মেয়েটি ছেলের পা
ব্যথা কাতর পায়ে হাত রেখে ছেলেটি বলল উঃমা।
আড় নয়নে তাকিয়ে মেয়েটি হাসলো বক্র হাসি
ছেলেটি বলল মরি মরি বুঝি গলায় পড়লো ফাঁসি।
বাতাসে উড়ে ঘন কালো চুল পড়লো ছেলের মুখে
যেন ছেলেটির মন উঠলো ভরে অচেনা এক সুখে।
ছেলেটি তাকালো মেয়েটির দিকে চোখে পড়লো চোখ
বলল ছেলেটি মিষ্টি হেসে শুভ এই প্রেম শুভ হোক।
৭/১২/২০১৫
মন্তব্য (15)