একুশ মানে
একুশ মানে একুশ তো নয়, একুশ মায়ের মান,
একুশ আমার ভায়ের ত্যাগের রক্তের অবদান।
একুশ মানে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ঝুটি
একুশ মানে প্রভাত ফেরি দল বেধে সব জুটি।
একুশ মানে গায় শোনো গান তিতুমিরের কন্যা
একুশ মানে নগ্ন পায়ে যায় মিছিলের বন্যা।
একুশ মানে ফুল দিয়ে হয় শহীদ মিনার ঢাকা
একুশ মানে শান্ত সকাল পিচ ঢালা পথ ফাঁকা।
একুশ মানে আনন্দ বাঁধ আমরা সবাই জানি
একুশ মানে মায়ের দু’চোখে অশ্রু সজল পানি।
একুশ মানে আলপনাতে পথ-ঘাট সব আঁকা
একুশ মানে রক্ত দিয়ে মায়ের সম্মান রাখা।
একুশ মানে বাংলা ভাষা মিটায় সকল তৃষা
একুশ মানে দীপ্ত স্লোগান মনের সকল আশা।
একুশ মানে ফাগুন মাসে হাজার ফুলের মেলা
একুশ মানে মালা গেঁথে কাটে আমার বেলা।
একুশ মানে দূর্বা ঘাসে শিশির মুক্ত দানা
একুশ মানে মন খুলে ভাই প্রাণের গান গানা।
একুশ মানে মিষ্টি সুরে রাখাল ছেলের বাঁশি
একুশ মানে ঘাসের বুকে ফুল কলিদের হাসি।
একুশ মানে কোকিলের গান তানপুরাই তান
ফেব্রুয়ারি আসলে ফিরে মন করে আনচান।
২৮/১১/২০০১৫
মন্তব্য (24)